Admission News 24 Hours

Recent Articles

মেরিন একাডেমির ৪৬তম ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখায় ক্যাডেট ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০০৯ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আবেদনপত্র অবশ্যই ৬ আগস্টের মধ্যে ব্যক্তিগতভাবে বা নিবন্ধিত ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু কমান্ড্যান্ট, মেরিন একাডেমি, চট্টগ্রাম ৪২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে।

পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার পড়াশোনা আন্তর্জাতিক মানসম্পন্ন। রাশিয়ার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেপ্টেম্বর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে জুন-এই দুই সেমিস্টারে ভর্তি হতে পারেন। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিপ্লোমা, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করা যায়। এখানে মূলত রাশিয়ান ভাষায় পড়াশোনা করানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ঢাকা, রাজশাহী ও বগুড়ায় তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্রছাত্রী ভর্তির জন্য আগ্রহীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা তাদের পছন্দমতো ইনস্টিটিউট থেকে ৩৭০ টাকার বিনিময়ে ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।

শরীয়তপুর সরকারি কলেজ
সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ
নড়িয়া সরকারি কলেজ
পূর্ব মাদারীপুর ডিগ্রি কলেজ
এম এ রেজা ডিগ্রি কলেজ
জাজিরা ডিগ্রি কলেজ
 শামসুর রহমান কলেজ

ফরিদপুর ফাউন্ডেশনের বৃত্তির জন্য ফরিদপুর জেলার অধিবাসী উচ্চমাধ্যমিক এবং স্মাতক সম্মান পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১০ জুলাই।

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর গবেষণাকর্ম পরিচালনার জন্য এমফিল অথবা সমমান, ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট পর্যায়ে প্রতিবছর ফেলোশিপ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে উচ্চতর গবেষণায় কর্মরত গবেষকদের কাছ থেকে ফেলোশিপ প্রাপ্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে।

হলিক্রস কলেজ
মাইলস্টোন কলেজ
অগ্রণী স্কুল ও কলেজ
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ
কবি নজরুল সরকারি কলেজ
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ
আইডিয়াল কলেজ
খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়
ঢাকা ইমপিরিয়াল কলেজ
ঢাকা ক্যান্ট· গার্লস পাবলিক স্কুল ও কলেজ
রংপুরের বিভিন্ন কলেজে ভর্তি বিষয়ক তথ্য

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
রংপুর সরকারি কলেজ
কালেক্টরেট স্কুল ও কলেজ
আরসিসিআই স্কুল ও কলেজ
লায়ন্স স্কুল ও কলেজ
পুলিশ লাইন স্কুল ও কলেজ
সিদ্দিক মেমোরিয়াল স্কুল ও কলেজ
দি মিলেনিয়াম স্টারস্‌ স্কুল ও কলেজ

এসএসসি পাসের পরঃ সাভার ও ধামরাইয়ের বিভিন্ন কলেজে ভর্তি

সাভার কলেজ
সাভার ল্যাবরেটরি কলেজ
মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ
আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ
আফাজউদ্দিন স্কুল ও কলেজ, ধামরাই
নবযুগ ডিগ্রি কলেজ, কুশুরা

সিলেটের বিভিন্ন কলেজে ভর্তির খবর

সিলেট সায়েন্স কলেজ
রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ

এসএসসি পাসের পরঃ চট্টগ্রামের বিভিন্ন কলেজে ভর্তির খবর

চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
চট্টগ্রাম কমার্স কলেজ

যশোরের বিভিন্ন কলেজে ভর্তির তথ্য

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর
ডা· আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ
বিএএফ শাহীন কলেজ, যশোর
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ
সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ
আকিজ কলেজিয়েট স্কুল
হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ

একাদশ শ্রেণী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন ফরম ও কলেজ নিয়মাবলী সকল কার্যদিবসে অফিস চলাকালীন সময়ে (১) ভারতেশ্বরী হোমস, মির্জাপুর, টাঙ্গাইল (২) কুমুদিনী হ্যান্ডিক্রাফটস, ৭৪ গুলশান এভিনিউ, ঢাকা (৩) কুমুদিনী কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়, খানপুর, নারায়ণগঞ্জ হতে সংগ্রহ করা যাবে। প্রাপ্তিস্থান সমূহের যে কোন একটিতে আগামী ২৭ জুন ২০০৯ তারিখের মধ্যে যথাযথ পূরণ করা ফরম জমা দিতে হবে।

কুমিল্লা কমার্স কলেজ
কুমিল্লা শশীদল আলহাজ আবু তাহের কলেজ

ইউরোপের যে দুটো দেশে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায় তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম।

যেসব ডিগ্রি অর্জন করা যেতে পারেঃ ক) ব্যাচেলর ডিগ্রি খ) মাস্টার ডিগ্রি গ) ডক্টরাল ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি

ভাষাঃ ফিনল্যান্ডের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হয়। সে জন্য বিদেশি শিক্ষার্থীদের ফিনিশ বা সুইডিশ ভাষার ওপর ভালো দক্ষতা থাকতে হবে। তবে এ ক্ষেত্রে প্রাথমিক জ্ঞান হিসেবে ইংরেজি জানা জরুরি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জুলাই-ডিসেম্বর ২০০৯ সিমেস্টারে ভেটেরিনারি, কৃষি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও কারিগরী এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহে তিন সেমিস্টার মেয়াদি এমএস কোর্সে ছাত্রছাত্রী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ২ বছর মেয়াদি এমফিল এবং ৩ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আবেদনকারী ব্যক্তিগতভাবে অফিস থেকে অথবা নিজ ঠিকানা সংবলিত খামে ১৫ টাকার ডাকটিকিট এবং পরিচালক, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রাজশাহী বিশ্ববিদ্যা-লয়ের অনুকূলে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট পাঠিয়ে ০৯·০৭·০৯ তারিখ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষার তারিখ ১৭·০৭·০৯। আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ও অফিস থেকে জানা যাবে।

ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে শিক্ষাবিজ্ঞানে স্মাতক সম্মান শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ নভেম্বর থেকে আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া শুরু হয়েছে। আবেদনপত্র বিতরণ ও জমা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৯ শিক্ষাবর্ষের স্মাতক কোর্সের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ শিক্ষাবর্ষে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদে ৮০, কৃষি অনুষদে ৬০ ও মাৎস্য বিজ্ঞান অনুষদে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে। আবেদনকারীকে আগামী ২৭ ডিসেম্বর ২০০৮ থেকে ২৯ জানুয়ারি ২০০৯ তারিখের মধ্যে ৫০০ টাকা নগদ জমা দিয়ে জনতা ব্যাংকের সিলেট করপোরেট শাখা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শাখা, আগারগাঁও ঢাকা; নতুন বাজার শাখা ময়মনসিংহ; রাজশাহী করপোরেট শাখা এবং রংপুর শাখা থেকে আবেদনপত্র ও ভর্তি নির্দেশিকা সংগ্রহ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৭টি বিষয়ে অনার্স সম্মান শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।  ১১ নভেম্বর থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। ফরম বিতরণ ও জমাদান চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কলেজ অফিসে ফরম গ্রহণ ও জমা দেওয়া যাবে।

No articles found.